শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ৭৫টি ল্যাপটপ বিতরণ

অনেক নারী এখন ঘরে বসে লাখ টাকা আয় করছেন: পার্বত্য প্রতিমন্ত্রী

৫০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
পার্বত্য খাগড়াছড়ি জেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলায় ২৫টি, দীঘিনালা উপজেলায় ২৫টি ও মাটিরাঙ্গা উপজেলায় ২৫টি সহ মোট ৭৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়। শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা। তিনিই জানে নারীর কষ্ট, নারীর বেদনা। তিনিই উদ্যোগ নিয়েছেন নারীদের আত্মকর্মসংস্থা করা, উদ্যোক্তা করার। অনেক নারী এখন ঘরে বসে লাখ টাকা আয় করছেন, এটাও প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল। তিনিই পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। সমতলের থেকে তিনি পার্বত্যকে আলাদা ভাবে অগ্রাধিকার দেন, সুযোগ দেন। তিনিই নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাহাড়ের নারীদেরও প্রযুক্তিতে দক্ষতা হয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান।

সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, মাটিরাঙ্গার ইউএনও ডেজী চক্রবর্তী, দীঘিনালার ইউএনও মোঃ মামুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হার পাওয়ার উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন। এসময় প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলা তেজশ্রী চাকমা।