শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি রাঙ্গামাটি সেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

১৬৯

॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা-সদর ও শহর শাখা। বুধবার (১০জানুয়ারী) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাওয়াল উদ্দিন, সভাপতি, মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক, মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক, সেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা। আবুল কাশেম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), দেবদত্ত মুৎসুদ্দী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক, সদর উপজেলা শাখা সেচ্ছাসেবকলীগ ও মোঃ ফরিদ উদ্দিন, আহ্বায়ক, দেবাশীষ পালিত রাজা, সদস্য সচিব, সেচ্ছাসেবকলীগ শহর শাখা এছাড়াও মোঃ দাদন, মোঃ আবু তৈয়ব, মোঃ নজরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নয় মাস বঙ্গবন্ধুকে থাকতে হয় পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠে। এ সময় প্রতিমুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হয় মহান নেতাকে। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে মৃত্যুযন্ত্রণা শেষে লন্ডন-দিল্লী হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফেরেন ১৯৭২ সালে ১০ জানুয়ারী। এই দিন বঙ্গবন্ধুর আগমন দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার পথ চলা শুরু হয়। তাঁর আগমনের দিনটি এখনও অনেকের মনে গভীর আনন্দের স্মৃতি হয়ে আছে।