শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

দীপংকর তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ ও ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইট সোসাইটি

১৯৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ এর জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৮জানুয়ারী) সকালে তাঁর বাসভবন দীপালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় দুটি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইট সোসাইটি রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার,স্বপন মল্লিক এর নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি লোমা লুসাই, যুগ্ম সম্পাদক কুশল চৌধুরী, সমীরণ বড়ুয়া অর্থ সম্পাদক মৃদুল ধর, সদস্য যথাক্রমে শান্তি ময় চাকমা, মানবিকা চাকমা এছাড়া হিউম্যান রাইট সোসাইটি রাঙ্গামাটি জেলার উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক মনু মুরমু, প্রচার সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সদস্য যথাক্রমে কাজল কান্তি দে, দীপক দে, উপদেষ্টা রবীন্দ্রনাথ মাস্টার মহিলা সম্পাদিকা পান্না বিশ্বাস সহ অপরাপর ৫০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে সোমবার সংগঠনদ্বয়ের সভাপতির প্রেরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়।