শিরোনাম
রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্য

আলীকদমে বড়দিন উপলক্ষে খ্রীস্টান ধর্মাবলম্বীদের মাঝে চাউল বিতরণ

৯৮

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে খ্রীস্টান ধর্মাবলম্বীদের মাঝে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ২৫ মেট্্িরক টন চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে খ্রীস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে জিআর খাদ্যশস্য চাউল কর্মসূচির আওতায় ২৫ মেট্্িরক টন চাউল বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় রুমা উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের কফিল উদ্দিন, ৪নং কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ বিভিন্ন পাড়ার খ্রীস্টান ধর্মাবলম্বীরা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ বলেন, আলীকদম উপজেলার বিভিন্ন এলাকার খ্রীস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে প্রতি গীর্জাকে ৫০০ কেজি করে ৫০টি গীর্জায় ২৫ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।