শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে পাহাড়ী পল্লীগুলোতে নিউমোনিয়া সর্দি কাশি বৃদ্ধি পাচ্ছে

৬৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার পাহাড়ী পল্লীতে শীত জেঁকে বসেছে। পৌষ মাসের শুরু হতেই শীতের তীব্রতা দিন দিন বৃদ্বি পাচ্ছে। দিন শেষে বিকাল না হতেই শীত জেঁকে বসেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা আরোও দ্বিগুণ বৃদ্বি পাচ্ছে।

উপজেলার দূর্গম পাহাড়ী পল্লীগুলোতে তেমন একটা সূর্যের দেখা মিলে না। উপজেলার ভাঙ্গামুড়া এলাকার রবিন তনচংগ্যা ও হরিণছড়া বাদল চাকমা জানান দিন দিন পাহাড়ী পল্লীগুলোতে শীতের তীব্রতা বেড়ে চলছে। পাহাড়ী পল্লীর লোকজন শীত নিবারণের জন্য পাহাড়ের লতা-পাতা ও গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখাযায়।

কাপ্তাই জাকির হোসেন স্ মিল এলাকা, শিল্প এলাকা, নতুন বাজার, জেটিঘাট, বড়ইছড়ি, চিৎমরম, শীলছড়িসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল লোকজন শীতে কষ্ট পাচ্ছে। এছাড়া এ শীতে শিশু,বৃদ্ব লোকজনের নিউমোনিয়া, হাঁপানি সহ সর্দি কাশি বৃদ্বি পাচ্ছে।