শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় বিয়ার ও গাঁজা জব্দ

১১৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় ৪৩বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার রহমতপুর এলাকা থেকে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, গত সোমবার বিকেলে রামগড় ৪৩বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শাহজাহান আলী আজাদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ২০ পিচ ভারতীয় বিয়ার ক্যান ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ভারতীয় বিয়ার ও গাঁজা ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকা-কে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।