শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে ৫ টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ

৮২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় কাপ্তাই উপজেলায় মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী হস্তান্তর করা হয়। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো মনিরুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ ঝিমি চাকমা।

উল্লেখ্য যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কাপ্তাই উপজেলায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।