শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মহান বিজয় দিবসে মারিশ্যা মৌজার হেডম্যান কার্বারীদের পুস্পস্তবক অর্পণ

১৪৫

॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন মারিশ্যা মৌজার হেডম্যান এনড্রু খীসা।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি ভূমি অফিসের পক্ষ হতে অস্থায়ী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুস্পস্তবক অর্পণ মুহুর্তে মারিশ্যা মৌজার হেডম্যান এনড্রু খীসার নেতৃত্বে মৌজার কার্বারীরা পুস্পস্তবক অর্পণ করেন।

হেডম্যান এনড্রু খীসা বলেন, ১৯৭১ সালের আজকের এই দিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী শাসকদের হাত থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ, দীর্ঘ নয় মাসের যুদ্ধে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি আরো বলেন, হেডম্যান কার্বারীরা রাষ্ট্রের অংশ তাই রাষ্ট্রীয় দিবসে স্বতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের দায়িত্ব।