শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

থানচিতে নারী প্রতি সহিংসতা প্রতিরোধে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত

১১৭

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

“নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে, আসুন সবাই মিলে রুখে দাঁড়ায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে কিশোরীদের নিয়ে বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হতে বিএনকেএস কার্যালয় পর্যন্তর্ র্যালী প্রদক্ষিণ শেষে কিশোরী শিক্ষার্থীদের মাঝে ২টি বাইসাইকেল’সহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে একই কর্মসূচি’র বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কার্যালয়ের প্রাঙ্গনে ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় বিএনকেএস এনজিও সংস্থার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত ২৩টি পরিবারের মাঝে খাদ্য, কৃষি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ রেজা ই-রাব্বী, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শামিমা আক্তার, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা প্রমূখ। এছাড়াও সমাজ সেবক ও রাজনৈতিবীদ মংশৈম্রয় মারমা, বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণী, বলিপাড়া ইউপি’র মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার অংসানু মেম্বার, পিতরাং ত্রিপুরা’সহ বিএনকেএস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গ্রামের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।