শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

পানছড়িতে চার হত্যা ও তিন অপহরণের প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল

১০৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফ সংগঠক রুহিন ত্রিপুরাকে হত্যা সহ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতি দত্ত চাকমা ও মিলন চাকমাকে অপহরণের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতল এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সভাপতি অংচাই রোয়াজা প্রমূখ।

এ সময় পানছড়িতে হত্যাকান্ডের ঘটনায় জড়িততের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, নব্য মুখোশ ঠ্যাঙারে বাহিনী কর্তৃক ইউপিডিএফ (মূল) দলের চার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং আরো তিন নেতাকর্মীকে অপহরণ করা হয়েছে। এসব নব্য মুখোশ ধারিদের লেলিয়ে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে এমন হত্যাকান্ড চালানো হচ্ছে বলে দাবি করেছেন তারা।
উল্লেখ্য, গত সোমবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ির লোগাং এলাকার অনিলপাড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে ৪জন জন নিহত হয়। নিহতরা সবাই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেপিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে।