শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

কর্ণফুলীতে নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর ভাঁসমান লাশ উদ্ধার

৯৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে নিখোঁজের তিন দিন পর মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী তাহসিন (১২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা ৩০মিনেটে উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে ভাঁসমান অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

মাদরাসা পরিচালক শহিদুল ইসলাম জানান, আমরা কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ডুবুরিদলকে সংবাদ দিলে তারা এসে ভাঁসমান অবস্থায় লাশ উদ্বার করে। পরে প্রশাসনকে মাদরাসা শিশুর লাশটি হস্তান্তর করে। কোন অভিযোগ না থাকায় চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম (ওসি) লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে বলে জানান।

উল্লেখ্য, গত শনিবার উক্ত শিক্ষার্থী মাদরাসা হতে কাউকে কিছু না জানিয়ে ছোট ডিঙ্গি নৌকাযোগে কয়লারডিপু এলাকার কর্ণফুলী নদীতে পাড়ে নিখোঁজ হয়। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে। মঙ্গলবার সাড়ে ১২টায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।