শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে একযোগে ৪ ইউএনও ও ২ ওসিকে বদলি

১৩৭

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানের চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুই থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। উপজেলা রোয়াংছড়ি, লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদমসহ মোট চারজন ইউএনও এবং থানচি ও রোয়াংছড়ি থানার দুই ওসিকে বদলি করা হয়। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) একযোগে বদলির অনুমোদন দিয়েছে পুলিশ সদর দপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ৮ বিভাগের ১১০ জন ইউএনও ও ৩৩৮ ওসিকে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ইউএনওর এবং ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।

বদলীকৃত আদেশে উল্লেখ করা হয়, রোয়াংছড়ি উপজেলার বর্তমান নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরীকে চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার বদলী করা হয়েছে। নতুন ইউওনও হিসেবে যোগ দেবেন পটিইয়া নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন।

লামা উপজেলার বর্তমান নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সারকে পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটি সদর উপজেলায় বদলী করা হয়েছে। নতুন ইউএনও হিসেবে রাজস্থলী নির্বাহী অফিসার সান্তনু কুমার দাশ যোগ দেবেন। আলীকদম উপজেলার বর্তমান নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইবকে কুমিল্লা চান্দিনা উপজেলায় বদলি করা হয়েছে। নতুন ইউএনও হিসেবে যোগ দেবেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী। নাইক্ষ্যংছড়ি উপজেলার বর্তমান নির্বাহী অফিসার রোমেন শর্মাকে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা হয়েছে। নতুন ইউএনও হিসেবে যোগ দেবেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

অপর দিকে রোয়াংছড়ি থানার বর্তমান ওসি মোঃ আবুল কালামকে বদলী করা হয়েছে পার্শ্ববর্তী রাঙ্গামাটি কাপ্তাই থানায়। রোয়াংছড়িতে থানায় নতুন হিসেবে যোগ দেবেন কাউখালী থানার ওসি পারভেজ আলী।
থানচি থানার বর্তমান ওসি ইকবাল হোসেনকে পার্শ্ববর্তী রাঙ্গামাটি রাজস্থলী থানায় বদলী করা হয়েছে। থানচি থানায় নতুন হিসেবে যোগ দেবেন কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বান্দরবানে চার উপজেলা ও দুইটি থানাসহ দেশের ৮টি বিভাগে ১১০ জন ইউএনও ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়।