শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

১৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তার্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় দুর্নীতিবিরোধী দিবসটি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মানবব র‌্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপ্তাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, উমেচিং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

প্রধান অতিথি নির্বাহী অফিসার বলেন মতের বিরুদ্ধে কিছু করলেই সেটাই দুর্নীতি। আমরা সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যমত প্রতিরোধ গড়ে তুলি। এসময় কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল হোসেন, সহ-সভাপতি নরু বেগম মিতা, সদস্য কবির হোসেন, মাহাবুব হাসানসহ সকল উপস্থিত ছিলেন।