শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণমাটিরাঙ্গায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ প্রশিক্ষণ ও সনদ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ফ্যামিলি সমাবেশপর্যটকদের সাথে দূর্ব্যবহার করায় বান্দরবানের থানচিতে তিন গাইড বহিস্কারপ্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজা

নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

১২১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক মধুসূদন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে সকলকে দুর্নীতি মুক্ত থেকে কাজ করার আহ্বান জানান।