শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়ির রামগড় হানাদার মুক্ত দিবস পালিত

১১৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে র‌্যালী ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে ৮ই ডিসেম্বর রামগড় হানাদার মুক্ত দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। স্বাধীনতার পর ১৯৭১সালের এই দিনে খাগড়াছড়ির রামগড় উপজেলা হানাদার মুক্ত হয়।

শুক্রবার (৮ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়, র‌্যালী শেষে লেকপাড়ে বিজয় ভাস্কর্যে উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,রামগড় পৌরসভা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পঅর্পণ করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আনোয়ার ফারুক, সহকারী কমিশনার(ভূমি)মানস চন্দ্র দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌরসভার প্যানেল-মেয়র কণিকা বড়ুয়া, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান, কাউন্সিলর জসিম উদ্দীন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিক বৃন্দ।