শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রোয়াংছড়িতে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত

১০১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৫ ঘটিকার সময়ের রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে উপজেলা যুব লীগের সহ-সভাপতি রামময় বম সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্ট ত্রিপুরা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ক্যাইয়ি মারমা, উপজেলা যুব লীগের সভাপতি শৈক্যমং মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উসুইমং মারমা, উপজেলা ছাত্র লীগের সভাপতি অংসিংউ মারমাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।