শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

আলীকদমে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

পিছিয়ে পড়া অংশকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়

৯৪৯

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
প্রতিবন্ধি ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যর আলোকে বান্দরবানের আলীকদমে কারিতাস এসডিডিবি প্রকল্পের উদ্যোগে পালিত হয়েছে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। রবিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয় এবং পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার কারিতাস মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অংশে থোয়াই মার্মা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, বেসরকারী সংস্থা কারিতাসের খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ সহায়ক শামসুল হকসহ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপন উন্নয়নের লক্ষে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির ন্যায় বহুবিধ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

বক্তারা আরো বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সমাজের সকল স্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজের একাংশ পিছিয়ে পড়বে। আর পিছিয়ে পড়া ওই অংশকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় বলে জানান বক্তারা।