শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাই বিজিবির আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি পালন 

৯৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি ) আয়োজনে শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।  শনিবার  (২ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিট কাপ্তাই উপজেলা সদর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে  এসে শেষ হয়। র‌্যালিতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। 

এসময় কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমডোর মোহাম্মদ ফয়জুল হক,  কাপ্তাই ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ২আনসার ব্যাটালিয়ন ব্যাটালিয়ন সিনিয়র  সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ হোসেন, ৮ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক ফরহাদ, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।