শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন দীপংকর তালুকদার

১৭৩

॥ তুফান চাকমা ॥
রাঙ্গামাটি ২৯৯নং আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান এর হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হাজি মোঃ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দোহা চৌধুরি সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহরের রাজবন বিহারে বিশ্বের সুখ শান্তি ও পারিবারিক মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্টান করেন তিনি। পরে জেলা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরবর্তীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হন নেতাকর্মীরা।