শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সন্তানের জন্য খিচুড়ি রান্না করছে মা, ওদিকে নদীতে ডুবে শিশুর মৃত্যু

১০০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছে মা তাহমিনা আক্তার। ওদিকে খেলতে গিয়ে বাড়ির পাশের মাতামুহুরী নদীতে ডুবে মারা গেছে ১৮ মাসের শিশু মোঃ তামিম। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নদী থেকে উদ্ধার শিশুটিকে তার বাবা-মা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু মোঃ তামিম পূর্ব শিলেরতুয়া নয়া পাড়া গ্রামের বাশারুল ইসলাম ও তাহমিনা আক্তারের ছেলে।

লামা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ রেহেনা মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও আমরা ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। নদীতে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন শিশুটির বাবা-মা।

শিশুটির মা তাহমিনা আক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে সন্তানের জন্য খিচুড়ি রান্না করছিলাম। এই ফাঁকে কখন যে তামিম ঘুম থেকে উঠে বাহিরে চলে যায় বুঝতে পারিনি। একটু পরে রুমে এসে দেখি সে নাই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের মাতামুহুরী নদীতে তার লাশ ভাসতে দেখি। দ্রুত উদ্ধার করে সকাল ৮টায় লামা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার বলেন সে মারা গেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি তার বাবা-মা জানিয়েছে। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হয়েছে। শিশুটিকে প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে শিশুটির বাবা-মা অনুরোধ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দিতে অনুরোধ করা হয়েছে।