শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আবারো কাপ্তাই শীতার পাহাড়ে অবস্থিত বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি

১৪৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
মাত্র ৭ মাসের ব্যবধানে আবারো কাপ্তাই শীতার পাহাড়ে অবস্থিত জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি হয়েছে। যার ফলে হুমকির মুখে পড়েছে জাতীয় গ্রীডের টাওয়ার ও সঞ্চালন লাইন। মঙ্গলবার (২৮নভেম্বর) চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন খোয়া যাওয়া বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগও করেছে।

অভিযোগ পত্রে জানাযায় সীতারঘাট এলাকার দুর্গম পাহাড়ের ওপর জাতীয় গ্রিড লাইনের সুউচ্চ টাওয়ারের গুরুত্বপূর্ণ ২০টি টাওয়ার মেম্বার এঙ্গেল ও পিজি জয়েন্ট নাট বল্টু চুরির ঘটনা ঘটেছে। এতে যেকোন সময় টাওয়ার ধসে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধসহ মারাত্মক দুর্ঘটনা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চুরি হওয়া যন্ত্রপাতির বর্তমান বাজার মূল্য ৬ হাজার টাকা তবে টাওয়ারটি দুর্ঘটনায় পতিত হলে আশপাশে থাকা লোকজনের প্রাণহানীসহ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ পত্রে জানা যায়। গত ৯মে একই টাওয়ার হতে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কে বা কারা চুরি করে নিয়ে যায়। কাপ্তাই থানায় চুরির বিষয় অভিযোগ করা হলে কাউকে সনাক্ত করা বা আটক করা হয়নি বলে সহকারী প্রকৌশলী জানান।

এবিষয়ে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুরির বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।