শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

রাজস্থলীতে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ

৯৯

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় রাজস্থলী উপজেলার ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সূর্যমুখী বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রতিজন কৃষককে ১ কেজি হাইব্রিড সূর্যমুখী বীজ, ১০ কেজি জিপসাম সার ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা কৃষি বিভাগ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কৃষি কমিটির আহবায়ক নিউচিং মারমা।

উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক-কৃষাণী এবং কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নিউচিং মারমা বলেন, জেলা পরিষদের অর্থায়নে পরবর্তীতে সূর্যমুখীর তেল নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করা হবে।

সভাপতি উপজেলা কৃষি অফিসার বলেন, সূর্যমুখী তেল ভোজ্যতেল হিসেবে খুবই উৎকৃষ্টমানের। সারাদেশের মতো রাজস্থলী উপজেলায় সূর্যমুখী চাষের সুযোগ রয়েছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উৎপাদিত সূর্যমুখী দেশের ভোজ্যতেলের চাহিদাপূরণের পাশাপাশি পুষ্টি উন্নয়নে ভূমিকা রাখবে। বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চোয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ওসি তদন্ত শাহেদ পারভেজ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবুলখায়ের, সাংবাদিক আজগর আলী খান সহ কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তাগণ।