শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলায় ধামা ফরিদ জেল হাজতে

১৯৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলায় রাঙ্গামাটি চিৎমরম ইউনিয়নের এস এম ফরিদ কুমিল্লা জেল হাজতে আটক। মঙ্গলবার (২১নভেম্বর) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে আসামি এস এম ফরিদ প্রকাশ ধামা ফরিদ জামিন নিতে গিয়ে আটক হয়েছে।

বাদী মোঃ আজাদ সরকার খোকন অভিযোগ করে বলেন, কাপ্তাই উপজেলা ৩নং চিৎমরম মুসলিম পাড়ার বাসিন্দা মৃত এস.এম ইদ্রিস এর পুত্র এস.এম ফরিদ প্রকাশ (ধামা ফরিদ) তার নিকট হতে সেগুন গাছ বিক্রয়ের কথা বলে ৩০লাখ টাকা নেয়। কিন্ত দীর্ঘ এক বছরেও সময় বেশি ধরে ফরিদ গাছ ও টাকা কোনটি না দিয়ে বাহানা করতে থাকে। পাওনা টাকার জন্য চাপ দেয়া হলে কাপ্তাই উপজেলা বড়ইছড়ি সোনালী ব্যাংক তার হিসাব নাম্বারে ১১মে ২০২২ তারিখ ৩০ লাখ টাকার একটি ভূয়া চেক লিখে দেয়। পরবর্তী চেকটি বড়ইছড়ি সোনালী ব্যাংকে দেয়া হলে তার হিসাব নাম্বারে কোন টাকা নেই বলে ব্যাংক ম্যানেজার জানান।

আজাদ সরকার খোকন আরোও জানান, তার সাথে প্রতারণা ও ভূয়া চেক দেয়ায় ফরিদের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ করায় কুমিল্লা কোতয়ালী সিআর ৩২৫/২৩ মামলা করে। এবং রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানায় আসামির বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করা হয়। দীর্ঘ ৭/৮মাস যাবৎ পলাতক থাকায় উক্ত আসামি কুমিল্লা জেলা আদালতে ২১নভেম্বর ২৩ইং তারিখ জামিনের জন্য আসলে জেলা জজ আসামি ফরিদকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।