শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ১

১৮৯

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ রোমন দত্ত (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গরমছড়ি এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রমা আঞ্চলিক মহাসড়কের পূর্বপাশ থেকে তাকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার টিএনটি টিলা এলাকার মৃত রনদী দত্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মোঃ আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালিন অভিযান চলাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খাগড়াছড়ি-চট্টগ্রমা আঞ্চলিক মহাসড়কের গরমছড়ি এলাকায় একজন যুবক দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সংবাদ পেয়ে সেখানে গিয়ে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৩৫লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। রাতেই উদ্ধারকৃত মদ ও আসামীকে থানা হেফাজতে রেখে নিয়মিত মামলা রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান, চোলাইমদসহ আকটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।