শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো সাবেক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল

১৩৬

মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মধ্যরাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো সাবেক ছাত্রলীগ নেতা মোঃ পারভেজ’র মোটর সাইকেল।

রবিবার রাত ১২টার দিকে মাটিরাঙ্গার হর্টিকালচার সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। মোঃ পারভেজ জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মাটিরাঙ্গা ফেরার পথে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের সামনে পৌছঁলে ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে বিএনপির সন্ত্রাসীরা মোটর সাইকেলের গতিরোধ করে প্রথমে মারধর ও পরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এসময় আশেপাশের লোকজন আসার আগেই মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়।

মধ্যরাতে বিএনপির অগ্নিসন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অগ্নিসন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

অন্যদিকে ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম বলেন, আওয়ামীলীগ নিজেরাই মোটর সাইকেল পুড়িয়ে বিএনপির উপর দায় ছাপানোর চেষ্ঠা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে