শিরোনাম
রামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক

অবশেষে চন্দ্রঘোনা থানাঘাট-মিশন সড়কের সংস্কার কাজ সম্পন্ন, জনভোগান্তির অবসান

১৫৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দীর্ঘদিনের জনভোগান্তির পর অবশেষে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়কটি পুন:সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। গত বুধবার থেকে যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হলো।

গত ২০ দিন যাবৎ সংস্কার কাজের জন্য সড়কটিতে যান বা জনসাধারনের চলাচল বন্ধ ছিলো। এতে স্থানীয় এলাকার বাসিন্দারা বিকল্প সড়ক ব্যবহার করে অনেক দুর পর্যন্ত পায়ে হেটে চলাচল করায় জনভোগান্তি চরমে উঠেছিলো। সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এবং যানচলাচলের জন্য খুলে দেওয়ায় জনসাধারনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে সড়কটিতে চলাচলকারী সিএনজি চালক আবুল কালাম কেপিএম কর্মচারী নজরুল ইসলাম জানান, সড়কটি খানাখন্দে ভরা এবং ঝুঁকিপূর্ণ থাকায় সড়ক সংস্কারের পূর্বে আমাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছিলো। অনেক সময় ঝ্ুঁকিপূর্ণ ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সড়কের বের হয়ে থাকা লোহার রডে গাড়ির চাকা ক্ষতিগ্রস্থ হতো। সড়কটি সংস্কার হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি দুর হয়েছে।

এদিকে সড়ক সংস্কার কাজের ঠিকাদার বাপ্পী তঞ্চঙ্গ্যা জানান, প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সড়কটির পুন-সংস্কার কাজ করা হয়। তিনি বলেন, প্রায় টানা ২০দিনের অধিক সময় নিয়ে একটানা কাজ করে সড়কটি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রকৌশল অধিদপ্তরে সড়কটি বুঝিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।