শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

নানিয়ারচরে ফুটবল খেলায় বিজয়ী দলকে সেনাবাহিনীর পুরষ্কার বিতরণ

১৯৪

॥ তুফান চাকমা,  নানিয়ারচর ॥ 

রাঙ্গামাটির নানিয়ারচরে স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে নানিয়ারচর থানার মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা প্রমুখ। এসময় জোন কমান্ডার বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি রঙিন টেলিভিশন প্রদান করেন।

এছাড়াও নির্ভীঘ্নে এবং সুষ্ঠুভাবে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশ্বাস প্রদান করেন। তাছাড়া নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোনো প্রয়োজনে সর্বদা কাজ করে যাবে।

সেনাবাহিনী আরও জানায়, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ক্রীড়াই জাতির মনোবল” খেলাধুলার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন অত্র এলাকার পাহাড়ি জনপদে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে