শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

আর্থসামাজিক উন্নয়নে পলাশপুর বিজিবির মানবিক সহায়তা

৯৯

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় পলাশপুর ব্যাটালিয়নের আওতাধীন শতাধিক অসহায়, হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বিজিবির পলাশপুর ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালের দিকে পলাশপুর জোন সদরে খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি।

মানবিক সহায়তার অংশ হিসেবে আত্বকর্মসংস্থানের জন্য তিনজন নারীকে সেলাই মেশিন, গৃহ নির্মানের জন্য ২১ বান্ডিল ঢেউটিন, চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, দুইটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা ছাড়াও অসহায় পিতার কন্যার বিয়ের উপহার সামগ্রী প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি।

পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ভবিষ্যতেও বিজিবির এমন মানবিক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে।

এসময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ বিজিবি’র বিভিন্ন পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।