শিরোনাম
রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিতখালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগ

রামগড়ে বিজিবির অভিযানে অর্ধ লক্ষ টাকার ভারতীয় মদ জব্দ

৭৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মর্টারটিলা এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বৃহস্প্রতিবার (১৯ অক্টোবর) সকালে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ঠান্ডু মিয়ার নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মর্টারটিলা এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৩৫ বোতল মদ জব্দ করা হয়, যার বাজার মুল্য ৫২ হাজার ৫শত টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।