শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বঙ্গবন্ধু স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন- শামীম চৌধুরী

১৭৯

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে বলে বান্দরবানে থানচিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উন্নয়ন এষ্টেট ও কল্যাণ (উপ-সচিব) মোঃ রুইশাইয়াত শামীম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে সকলের এগিয়ে নিতে হবে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে আয়োজনে থানচি উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে শাহবা তাহরীম আমিন সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক মোঃ এরশাদ উদ্দিন (পিএএ), প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা প্রমূখ।

এছাড়াও কম্পিউটার অপারেটর পলাশ চক্রবতী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।