শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১৪৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবীতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ির সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা কর্তৃক আয়োজিত এই মিছিল ও প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে উপজেলার সকল মুসিলম তাওহিদী জনতা স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল তিনটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা স্কয়ারে। মাওলানা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দমদম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর মাদ্রাসার ইমাম মুফতি মাওলানা মোঃ মুহিউদ্দিন, পানছড়ি থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃহেলাল উদ্দিন, পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহমুদ, দমদম তেঁতুল টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুজ্জামান ও ৩নং পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃনাজির হোসেন।