শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভামাটিরাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষে সেরা তিন মৎস্যচাষী পেলেন সম্মাননামাটিরাঙ্গায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

‘ছায়নীড় লংগদু’ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

১,০১২

মোঃ আলমগীর হোসেন, লংগদু

রাঙ্গামাটির লংগদুতে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু এর উদ্যোগে এবং মাইনীমূখ ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং পরিচালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত কালাপাগুজ্জাশিবির বাজারে ও ছালাম পুরো কমেনিটি ক্লিনিক এ ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ব্লাড গ্রুপিংয়ের উদ্ধোধন করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছায়ানীড় লংগদু এর সদস্য আল আমিন ইমরান, মোঃ জাহিদুল ইসলাম, সামিউল বাসার সম্রাট আব্দুল আলীম, আমিনুল ইসলাম বশির, খালিদ রেজা মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এ ব্লাড গ্রূপিং পরিচালনা করেন মাইনীমূখ ন্যাশনাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের ইনচার্জ তারেক ইবনে আজিজ।
এতে শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
ভবিষ্যতে কারো প্রয়োজন হলে এসব গ্রুপধারীদের নিকট হতে রক্ত পাওয়া যাবে এবং এদের কারো রক্ত লাগলেও তা সহজে খুজে পাওয়া যাবে সেই লক্ষ্য-উদ্দেশ্যই বিভিন্ন ইউনিয়ন ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায় সংগঠনটি।