শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

১৩৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মোঃ আবুল কালাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বক্তব্য দেন।

এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল হাজারী বক্তব্য দেন।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মন্জুয়ারা বেগম, জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।