শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মানিকছড়িতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১১৯

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র আয়োজনে ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, কোর্স সমন্বয়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, সহকারি প্রোগ্রামার (আইসিটি) মোঃ রেহান উদ্দিন উপস্থিথ ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট’র (এনআইএলজি) ফ্যাকাল্টি মেম্বার মতি আহমেদ।

প্রশিক্ষণে তিনি ইউনিয়ন পরিষদ আইন, দায়িত্ব ও কর্তব্য, স্থানীয় সম্পদ আহরণ, কর নির্ধারণ, বাজেট প্রণয়ন, উন্নয়ণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, সামাজিক নিরাপত্তা, সুশাসন সংহতকরণ, জন্ম-মৃত্যু নিবন্ধন, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে উপজেলার তিনটি ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের প্রশিক্ষণ প্রদান করেন।