শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চন্দনাইশে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

১২১

॥ মোহাম্মদ ওমর ফারুক,চন্দনাইশ ॥

চট্টগ্রামের চন্দনাইশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৬ জুন) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হল রুমে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এতে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি কালবেলা পত্রিকার চন্দনাইশ উপজেলা প্রতিনিধি চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি এম এ রাজ্জাক রাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সহকারি কমিশনার ( ভুমি ) জিমরান মোহাম্মদ সায়েক, বিশেষ অতিথি চন্দনাইশ থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই নুরুল ইসলাম। যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি মাষ্টার নুরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনছারী, বাংলাদেশ টুডে ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি খালেদ রায়হান, দৈনিক বাংলা প্রতিনিধি এম এ মোবিন, মানবজমিন প্রতিনিধি মু.আমিনুল ইসলাম রুবেল, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক অধিকার ও ভোরের দর্পন প্রতিনিধি কামরুল ইসলাম মোস্তফা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি এস এম ওমর ফারুক, বর্তমান কথা প্রতিনিধি জাহিদুর রহমান চৌধুরী, সময়ের কাগজ প্রতিনিধি হেলালুদ্দিন নীরব, দৈনিক বরুমতির বিশেষ প্রতিনিধি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি এম মাসুদ চৌধুরী, ফ্রেন্ডস ফোরামের সদস্য যথাক্রমে জমিরুদ্দিন সাগর, নুরুল আবছার ফারাবী, মোবারক হোসেন, মোহাম্মদ আফ্রিদি, সাগর, প্রমুখ।