শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে পাচঁ মেধাবী শিক্ষার্থীদের পাশে বিজিবি

১৮৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ৪১ব্যাটালিয়ন কর্তৃক মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টায় ওয়াগ্গা বিজিবি কার্যালয়ে কর্ণফুলী ডিগ্রী কলেজ ৫ মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়। নগদ অনুদান প্রদান করে বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ এএসসি।

এসময় বিজিবি দায়িত্ন প্রাপ্ত অফিসার,কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, প্রভাষক শ্যামলী দাস ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন। লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করে একসময় দেশের উন্নয়নে কাজ করবে।তিনি আগামিতে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন।