শিরোনাম
স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভাবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাছের পোনা অবমুক্তরামগড়ে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

৯৫

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে “স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্যে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এসময় তিনি (ডিসি)বলেন, জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। পড়াশোনা পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর জন্য অপরিহার্য অংশ। তাই খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমানে পার্বত্য খাগড়াছড়ি জেলার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলতেছে। এটা জেলাবাসীর অত্যন্ত আনন্দ-গৌরবের বিষয়। শুরুতে বিশ্বমানের খেলোয়াড়রা কেউ প্রতিষ্ঠিত ছিলেন না।তারা মেধা এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে অবদানের জন্যই তাদের অবস্থান উন্নত পর্যায়ে গেছে।

আলোচনায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় সমতলের মতো বড় শিল্পপতি নেই, যে খেলাধূলার জন্য স্পন্সর দিবে। তাই বলে থেমে গেলে চলবে না। সবাইকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। সবাইকে খেলাধুলার প্রতি একপা, দু’পা করে এগিয়ে আসতে হবে, সাহস দিতে হবে। স্ব-স্ব অবস্থান থেকে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন, ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দীন প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।