শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনী অভিযানে দু’টি গাড়িসহ ৬লক্ষ টাকার কাঠ জব্দ

১৩২

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামটি কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দুটিগাড়িসহ ৬ লক্ষ টাকার কাঠ জব্দ করেছে। গত সোমবার রাতে রাইখালী রেঞ্জ ও কাপ্তাই ৫৬ সেনাজোন যৌথ অভিযান চালিয়ে বাঙ্গালহালিয়া বটতল এলাকা হতে পাচারকালে দুটি কাঠবোঝাই পিকাআপ গাড়ি আটক করে।

রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, বিশেষ সংস্থার সংবাদের ভিত্তিত্বে এবং বিভাগীয় কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশ মোতাবেক যৌথবাহিনী অভিযান করা হয়। রাত ১২টা পযন্ত অভিযান  চালিয়ে দুটি পিকআপ গাড়ি  বোঝাই ৩১২ঘনফুট সেগুন, গামার বল্লি আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬লক্ষ টাকা। এসময় পাচারকারীরা গাড়ি ও কাঠ রেখে পালিয়ে যায়। আটক বনজদ্রব্য বিষয়ে একটি বন মামলা করা হয়েছে।