শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পূর্ণমিলনী

১২০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে সুইডিশিয়ান পূর্ণমিলনী ও আনন্দ শোভাযাত্রা হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে কাপ্তাই সুইডেন পলিটেকনিক প্রধান ফটক দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা এক আনন্দ শোভাযাত্রা বাহির করে।

শোভাযাত্রা উদ্বোধন করে কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, প্রকৌশলী আব্দুল লতিফ (ইউপি চেয়ারম্যান), প্রকৌশলী আহম্মদ কামাল চৌধুরী (সভাপতি প্রাক্তন সুইডিশ ছাত্র-ছাত্রী পরিষদ, চট্রগ্রাম)। শোভাযাত্রাটি লগগেইট হয়ে সুইডিশ মাঠ সমাবেশ শেষ হয়। পরে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার। পূর্ণমিলনীতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।এবং বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।