শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ পালিত

১২০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, সমবায় অফিসার আইউবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মোঃ জবরুত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ রাজ্জাক প্রমূখ।

প্রথমেই ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষক সংকট, শহীদ মিনার স্থাপন ও আসবাবপত্রসহ পাঠদান কার্যক্রমের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন অতিথিদের কাছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদের সকল সমস্যা পর্যাক্রমে সমাধানের আশ্বাস দেন। সেই সাথে সকল শিক্ষকদের মনোযোগ সহকারে পাঠদান কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।