শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে গাঁজাসহ আটক ২

৯৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দুই কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় চেক পোষ্ট বসিয়ে উপজেলার তিনটহরী ইউয়িন পরিষদ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মোটর সাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের আব্দুল খালেক’র ছেলে মোঃ আবুল (২৪) এবং গোমতি ইউনিয়নের মৃত সুলতান আহমেদ’র ছেলে মোঃ মামুন (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে চেকপোষ্ট বসায় পুলিশ। চেকপোষ্টের সামনে মোটর সাইকেলটিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারপাশ দিয়ে ঘেরাউ করে পুলিশ। পরে তাদের কাধের ব্যাগে তল্লাশী চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মোঃ ফয়েজ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বহণকৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।