শিরোনাম
পরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র

বাঘাইছড়িতে আওয়ামীলীগের কর্মসূচি পালন

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মানুষের অধিকার প্রতিষ্টায় ‘বিশ্ব ঐতিহ্যের দলিল’

১২৯

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির অনুপ্রেরণার অনির্বাণ শিখা হয়ে অফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে। বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক সেই ভাষণটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্র্ণ। একইসাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ মানুষের অধিকার প্রতিষ্টায় জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ‘‘বিশ্ব ঐতিহ্যের দলিল” হিসেবে স্বীকৃতি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ৭ মার্চের ভাষণ উপলক্ষে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কর্মসূচি পালনে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ কথা বলেন।

মঙ্গলবার (৭মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল আট ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল ৮.১৫ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ৮.৩০ মিঃ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিলীপ কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি আলী হেসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি ও নগর পিতা জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরে আলম খোকন, আওয়ামী যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি মনিরা বেগম, কলেজ ছাত্র লীগের সভাপতি মামুন অর রশিদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মোরশেদ আলম। এ ছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তুন্টমনি খীসা, কৃষক লীগের মোঃ আজিজ, শ্রমিক লীগের সভাপতি রফিক আলী। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবু নাছের অনুষ্ঠানের সঞ্চালনা করেন।