শিরোনাম
জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

বান্দরবানে পাহাড়ী নারী ধর্ষণ মামলায় গ্রেফতার ১

১১৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলায় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী ধর্ষণ মামলার আসামী মোঃ কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ৭দিন পর শুক্রবার বিকাল ৩টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কায়সার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে।

গত ২৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাটা এলাকার লাতুই পাড়ার জনৈক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বিধবা নারী বাড়ির পাশে শাক তুলতে গেলে ফুটেরঝিরির বাসিন্দা মোঃ আব্দুল্লাহর ছেলে মোঃ কায়সার জোর পূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ ঘটনার একদিন পর শনিবার বিকেলে (২৫ ফেব্রুয়ারী) অভিযুক্ত মোঃ কায়সারের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

এই ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামী কায়সারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী ধর্ষণ মামলার অন্যতম আসামী কায়সারকে গ্রেফতারের দাবীতে বান্দরবানে বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।