শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

৬০

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা। এসময় তিনি বলেন, জমি থেকে মাটি কাটা দায়ের বাবলু নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সদর থানা এস আই মোঃ আহসান, সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমাসহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।