শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

১০৯

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গরীব, দুঃস্থ পরিবারের মাঝে নগত আর্থিক সহায়তা প্রদান করেন (৩১বীর) সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ঘটিকায় আলীকদমে সেনা জোনের (৩১ বীর) ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা,এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ সর্বমোট ২,৪২,০৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

সেনাজোন সূত্রে জানা যায়, আলীকদম (৩১বীর) জোন কর্তৃক প্রতি মাসেই এ সকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে। এছাড়াও প্রতি মাসে দুঃস্থদের মাঝে ত্রান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী প্রদান এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

এসময় জোন কমান্ডার জানান, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।