শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে পল্লী উনয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবেজাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ সমবায়ীকে ঋণ ও চারা প্রদানআপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জীবন বাচাঁতে সকলের নিকট মানবিক সহায়তার আবেদন সোহাগের

৫৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ০৬ নং ওয়ার্ড বাজারপাড়া এলাকায় বসবাস করেন মোহাম্মদ সোহাগ (৩৫) । গত ৩বছর যাবৎ তার দুটো কিডনিই বিকলাঙ্গ হওয়ায় দেশের সকল চিকিৎসা শেষ করে বর্তমানে ভারতের নয়াদিল্লীতে কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্যে হাসপাতালে ভর্তি আছেন। সপ্তাহে তাকে ৩বার করে মাসে ১২বার তাকে ডায়ালাইসিস করানো হয়। তিনি ব্যক্তিগত জীবনে কঠিন সংগ্রাম ও দরিদ্রতার মধ্য দিয়ে ছোটবেলা থেকেই গুইমারা বাজারে ফল ব্যবসার পাশাপাশি মাস্টার্স ও এলএলবি সম্পন্ন করেছেন। বৈবাহিক জীবনে তার ছোট দুইটা সন্তান রয়েছে।

গত ৩বছরে তার চিকিৎসা বাবদ প্রায় ২৫লক্ষ টাকা খরচ হয়েছে বলে তার পরিবার থেকে জানানো হয়। এদিকে বর্তমানে ভারতে কিডনির ডোনার ম্যানেজ করে আনুষাঙ্গিক খরচসহ প্রায় আরো ৩৫ লক্ষ টাকার প্রয়োজন, যা তার এবং তার পরিবারের পক্ষে অসম্ভব।

সোহাগের পরিবার থেকে জানানো হয়, তার বাচ্চাদের জন্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক, তাই আপনাদের সামান্য কিছু অনুদানে হয়তো সে সুস্থ্য জীবনে ফিরে আসতে পারে। জীবন বাঁচাতে সকলকের নিকট মানবিক সহায়তার আবেদন করেছে সোহাগ।

অনুদান পাঠানোর ঠিকানাঃ মোঃ আলমগীর, রোগীর আপন ছোট ভাই, গুইমারা বাজার, মেইন রোড,যাত্রী ছাউনি, ০১৮৫৬৬০০২৮৯ (বিকাশ)। এছাড়া “মোঃ সোহাগ, সোনালি ব্যাংক লিঃ, গুইমারা শাখা, খাগড়াছড়ি জেলা সঞ্চয়ী হিসাব নাম্বার ৫৪২৪৭০১০০১৬৮৭ পাঠাতে পারেন।