শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৭১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংঘঠন ‘একতা যুব সংঘ’র বিশ বছর পুর্তি উদযাপন উপলক্ষে উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একই সময়ে উপজেলা সদরের রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি ইংলিশ স্কুল, গিরিকলি কিন্ডারগার্টেন, মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে তাদের নির্ধারিত প্রতিনিধিরা মেধা অন্বেষণ প্রতিযোগিতার ২৫টি প্রশ্নের ৫০ নাম্বারের লিখিত পরীক্ষা গ্রহণ করেন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০জন করে শিক্ষার্থী আগ্রহের সাথে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ক্লাবের সভাপতি এসএম নাছির উদ্দিন জানান, উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংঘঠনটি ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এ বছরই যার ২০ বছর পুর্তি হতে যাচ্ছে। বর্ষপুর্তি উপলক্ষে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরনসহ নানা আয়োজনের অংশ হিসেবে উক্ত মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই মাসের শেষের দিকে বর্ষপুর্তির দিনে উক্ত প্রতিযোগিতায় বিজয়ী ২৪ জনের মাঝে পুরস্কার প্রদান করা হবে।