শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাটিরাঙ্গার অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে উষ্ণতা ছড়ালেন “মানব ছায়া”

১২৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

পাহাড়ে তীব্র শীতে জনজীবন যখন স্থবির ঠিক তখনই শীত মোকাবিলায় শীতার্ত প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্চাসেবী সংগঠন “মানব ছায়া”।

সোমবার (২৩জানুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার অসহায় দুঃস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন মানব ছায়া সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ জসিম উদ্দিন জয়নাল। এ সময় অত্র এলাকার প্রায় দুই শতাধিক অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক এড.আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক আবু রাসেল সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানব ছায়া সেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, মানব ছায়া পাহাড়ে একটি স্বেচ্চাসেবীমূলক সংগঠন। সংগঠনটি সব সময় সমাজের পিছিয়ে সকল অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। বিগত করোনা মহামারী চলা কালীন মানব ছায়া সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করছি সমাজের অসহায় মানুষকে শীতের তীব্রতা থেকে সামান্য উষ্ণতা ছড়াতে। এই মানবিক কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন আগামীতেও আমাদের মানবিক সংগঠন মানব ছায়া পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে “মানব ছায়া”।