শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা

৪০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ৩ ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব।

এ সময় পঁচা বাসি ও মেয়াদউর্ত্তীণ পণ্য রাখার দায়ে মাটিরাঙ্গা মাতৃ ভান্ডার, রহমানিয়া বেকারি নিউ ভাই ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩, ৩৭, ও ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে এসব প্রতিষ্ঠানের মালিকদের কে সতর্ক করে দেয়া হয়।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব।