শিরোনাম
বান্দরবনের লামায় সিএনজি ছিনতাই সহ চালক হত্যা চেষ্টায় তিন ডাকাত গ্রেফতারখাগড়াছড়ির দীঘিনালায়ও সরকারী আদেশ অমান্য করে চলছে ঋন আদায়খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, ৪ পিস্তল সহ গুলি উদ্ধারখাগড়াছড়ির দীঘিনালায় ৩শত কৃষকের মাঝে আমন ধানের বীজ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্রয় ক্ষমতার বাইরে সবজি, প্রয়োজনে ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের (রাবিপ্রবি)’র নতুন ভিসি ড. মোঃ শফিকুল ইসলামরাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির সদরের গোলাবাড়ি ইউনিয়নের মধুবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে সাকিব আল হাসান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. এরফান উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফান উদ্দিন জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় সাকিব আল হাসান নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১২জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলা সদর শালবন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোঃ মান্নান খানকে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।